ঝাড়খন্ড দিশম পার্টির প্রার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল গাজোল থানার চিনিডাঙ্গা গ্রামে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিশ।
জানা যায়, মৃত ওই ঝাড়খন্ড দিশম পার্টির প্রার্থী নাম কঙ্কণ বালা। বাড়ি গাজোল থানার চিনিডাঙ্গা গ্রামে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গাজোল ব্লকের জেলা পরিষদের ৮নং আসনের প্রার্থী ছিলেন কঙ্কণা বালা। সে মালদা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এদিন তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে তার পরিবার। খবর দেওয়া হয় গাজোল থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় গাজোল থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
তবে পরিবারের অনুমান প্রার্থী হওয়ার কারনে হয়তো হুমকির জন্য সে আত্মঘাতী হয়েছে। এর জন্য পুলিশ প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্তের দাবী করেছে মৃতার পরিবার।